দ্বিতীয় নারী - সায়েফ সুফল Ditiyo Nari - Sayef Soful - কাব্য গ্রন্থ

কবি আর কবিতা দুয়ের মধ্যে রয়েছে নিবিড় মনন

শব্দ-কথার মালায় সৃজনশীল ভাবগত আবেগপূর্ণ বুনন

প্রকাশক, কবি আর কবিতায় রয়েছে এক সন্ধি

সাদা কাগজে মুদ্রিত আকারে, রঙিন প্রচ্ছদে কবিতারা হয় বন্দি।

প্রকাশক, পরিবেশক, বইমেলা আর পাঠকের তৈরি হয় হৃদতা

পাঠ আর আবৃত্তিতে কবিতাগুলো পায় পূর্ণতা।

এটি একটি কাব্য গ্রন্থ, আপনাদের জানানো দরকার
নামটি শোনার পর শুনতে ইচ্ছে করবে আরেকবার।
“দ্বিতীয় নারী”। বইটির শিরোনাম হলো “দ্বিতীয় নারী”।
দীর্ঘ-সুদীর্ঘ, প্রেম-বিরহ, সম্পূর্ণ-অসম্পূর্ণ এবং সমাপ্ত-অসমাপ্ত,
যতসব কবিতা, পালা ও পালাকাহিনী অবলম্বনে রচিত
৮৪ পৃষ্ঠায় মুদ্রিত ৩১টি কবিতায় সমন্বিত
আদর্শ। আদর্শ নামক প্রকাশনা সংস্থা কর্তৃক বইটি প্রকাশিত
আদর্শ-এর ঠিকানা বাবুপুরা, কাঁটাবল ঢাল, ঢাকা-বইতে লিখিত।
২০১০ সালের ৭ ফেব্রুয়ারিতে ১ম প্রকাশিত
এবং ২০২৪ সালের ১০ জানুয়ারিতে ২য়বার মুদ্রিত।

বইটি পাওয়া যাবে –
“আদর্শ”, আদর্শ-এর সেলস অফিস, বাংলাবাজার,
ঢাকার ৩৮ পিকে রায় রোডে, (০২-৯৬১২৮৭৭, ০১৭৯৩২৯৬২০২, ০১৭১০৭৭৯০৫০)
আর অনলাইনে পাবেন : www.adarsha.com.bd, www.rokomari.com/adarsha
বোর্ড বাধাইকৃত আকর্ষণীয় রঙিন প্রচ্ছদে মুদ্রিত “দ্বিতীয় নারী”।

কবি কাব্যগ্রন্থখানা উৎসর্গ করেছেন –
স্যার হেনরী রাইডার হ্যাগার্ড-কে।

কারণ হিসেবে কবি উল্লেখ করেছেন-
“যার গল্প পড়ে পুলকিত হয়েছি, যার সমস্তই আমার অফুরান অনুপ্রেরণার উৎস”

বইটিতে যা আছে, তা হলো-
মহুয়া আর কমলাসুন্দরীর কাহিনী, রয়েছে ছায়াবৃতা অপেক্ষায় নারী এবং নারী
উভচর, দ্বিতীয় খণ্ড একই সময়ে বর্তমান, কালনাগিনী আর মানসী।
চতুর্থ প্রজন্ম, বিকারগ্রস্ত আমি, তের শ দশ – অনুভূতির গান
আজ অবধি অর্বাচীন একই সময়ে বর্তমান আছে একুশ শতকের গান।
আদি কম্বলের পটভূমিকায় হার্ট শেলফে দ্বি-উত্তল
নস্টালজিয়া, বাস্কেট বল আর নীলোৎপল।
এখন যা ঘটছে জোছনা গাঁথা ও বিক্ষিপ্ত কথন
মানুষের মৌলিক অধিকার উপলদ্ধি মানসীর স্বপ্নকথন।

এবার জানাবো কবির পরিচয় -
লেখালেখি করেন ধারণকৃত সায়েফ সুফল ছদ্মনাম
পুরো নাম তার মো: সাইফুল ইসলাম
একাধারে লেখক, কবি, গবেষক, প্রাবন্ধিক ও সাহিত্যিক
আচ্ছাদিত পরিবেশ নির্মল বাতাস, পাহাড় আর সবুজায়িত প্রাকৃতিক
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায়
জন্ম তার ১৯৮৫ সালের ২২ জুন এক সাঁঝবেলায়।
লেখেন মাঝেমধ্যে ছোটগল্প, গাথেন কথার গীতি
শ্রোতাপ্রিয় প্রশংসিত গান তুমি আমারই প্রেমী।
বন্ধুদেরদের প্রতি রয়েছে কবির কৃতজ্ঞতা মাধ্যম মাবু গ্রুপ
বন্ধুরা কবির কবিতার পাগলামী সহ্য করেছে নিশ্চুপ।
মাঝরাতে মাবু গ্রুপের বন্ধুদের শোনাতেন কবিতা
নীরবে হজম করে বাহ! বেশ হয়েছে তো! বলে দিত বারতা।
সেইসব বন্ধুদের কাছে কবি অশেষ ঋণী
বর্তমানে ঋণের খাতায় যুক্ত কবিপত্নী রিবা সুলতানা যুথী।
তিনিও একজন কবি।

কবি সায়েফ সুফল-
বুয়েট থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতকোত্তর পড়াশোনা করেন।
তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন সদস্য।

এছাড়া আইন ও সরকারি চাকুরির বিভিন্ন বিধি-বিধানের বই সংগ্রহের জন্য
বর্ণিত নম্বরে যোগাযোগ করতে পারেন:
=====================================
মস্তু বুক হাউজ
(অনলাইন বুক শপ)
নীলক্ষেত, ঢাকা
০১৭১৫০০৩৭০৫, ০১৭১২ ৬১১৯৮৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ