সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮, সর্বশেষ সংশোধনী ও বিভাগীয় মামলা নিষ্পত্তি নির্দেশিকা সহ

সরকারি প্রশাসনের শৃঙ্খলা, ন্যায়সংগত বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং আচরণ বিধি, ১৯৭৯ (সংশোধনীসহ) যুগান্তকারী নির্দেশনা হিসেবে বিবেচিত। এসব বিধির যথাযথ বোঝাপড়া ও সঠিক প্রয়োগ প্রশাসনিক কর্মকাণ্ডে ন্যায়, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করে থাকে। 

বইটির প্রথম প্রকাশের পর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনিক প্রশিক্ষণার্থী, নীতি নির্ধারক, গবেষক এবং আইনি বিষয়ের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। পাঠকদের নিরবচ্ছিন্ন আগ্রহ ও ব্যবহারিক প্রয়োজনে ব্যাপক চাহিদার কারণে বইটির ১৩তম (ত্রয়োদশ) ও বর্ধিত সংস্করণ প্রকাশ করা হলো। 

এই সংস্করণে সময়োপযোগী সংযোজন হিসেবে যুক্ত করা হয়েছে :—

১. বিভাগীয় মামলা নিষ্পত্তি নির্দেশিকা,

২. সরকারি চাকরি আইন এবং সর্বশেষ জারিকৃত অধ্যাদেশ,

৩. প্রাসঙ্গিক নীতি নির্ধারণী সিদ্ধান্ত, প্রজ্ঞাপন, আদেশ, পত্রাদি,

৪. এবং বাস্তব অভিজ্ঞতা ভিত্তিক মডেল কেইস ও রেফারেন্স।

এসব সংযোজনের ফলে বইটি এখন আরও ব্যবহারিক, তথ্যসমৃদ্ধ এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক এক পূর্ণাঙ্গ নির্দেশনামূলক গ্রন্থে পরিণত হয়েছে।

এই সংস্করণ প্রণয়নের লক্ষ্য-

সরকারি কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য পালনে সঠিক দিকনির্দেশনা প্রদান, প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিভাগীয় মামলা বিধিসম্মতভাবে পরিচালনা ও নিষ্পত্তিতে সহায়ক ভূমিকা পালন করা।

প্রশাসনিক ও আইনি কার্যক্রমে নিয়োজিত সকল কর্মকর্তা, গবেষক এবং শিক্ষার্থীদের জন্য বইটি এক নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার হিসেবে কাজ করবে-এই প্রত্যাশা রইল।

বইটির মূল্য ধরা হয়েছে ৮৫০/- টাকা। 
নিচে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে বই সংগ্রহ করতে পারেন।
বই পেতে যোগাযোগ করুন:
মো: গোলাম মোস্তফানীলক্ষেতঢাকা - মোবাইল নম্বর : ০১৭১২ ৬১১৯৮৭ (বি), ০১৯১১ ০৫১৮২৯
লেখক/গ্রন্থাকারধানমন্ডিঢাকা - মোবাইল নম্বর : ০১৭১৫ ০০৩৭০৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ